দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫৫
শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ।

তুষারঝড় ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত প্রচন্ড ঠাণ্ডা, তুষারপাত ও শীতকালীন ঝড়ে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে।

কানাডার মধ্যপশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে হীমশীতল বাতাস। এর কারণে তাপমাত্রার কমে গেছে।

আরও পড়ুন: হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

তীব্র ঠান্ডা আর ত্রিশ থেকে নব্বই সেন্টিমিটার পর্যন্ত তুষারের আবরণে সবকিছু ঢেকে থাকায়, বাইরে বের হতে পারছেন না বেশির ভাগ বাসিন্দা। স্থবির হয়ে পড়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি। এছাড়া নিউইয়র্কের পশ্চিমাঞ্চলের বাফালোসহ বিভিন্ন জায়গায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

গত কয়েকদিনে দেশটিতে ২৪টির মতো তুষারঝড় আঘাত হেনেছে।

আরও পড়ুন: শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও কানাডা

 

এসএ/দীপ্ত নিউজ