শিরোনাম
অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

তীব্র পানির চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইসগেট

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
তীব্র পানির চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইসগেট

নোয়াখালীর কোম্পানীগঞ্জের তীব্র বন্যার পানির চাপে ভেঙে গেলো মুছাপুর স্লুইসগেট। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

সোমবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভারতের উজানের ফলে ফেনী মুহুরী নদীর পানি ও ভারী বর্ষণে কোম্পানীগঞ্জের পানি মুছাপুর স্লুইসগেটের রেগুলেটরের ২৩ টি গেইট দিয়ে বঙ্গপসাগরে যায়। সোমবার সকালে তীব্র পানির চাপে ভেঙে যায় রেগুলেটর। এতে ব্রীজসহ তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বলেন, সবাই এলাকাছাড়া হয়ে যাচ্ছে। কারণ জোয়ারের পানি ঢুকলে এলাকা তলিয়ে যাবে। সবাই ছুটাছুটি করছে। আমাদের জন্য দোয়া চাই।

মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, তীব্র পানির চাপ সহ্য করতে না পেরে রেগুলেটর ভেঙে গেছে। আমাদের মুছাপুর ক্লোজার শেষ। স্থানীয় মানুষজন কান্নাকাটি করতেসে। সবাই অসহায় হয়ে পড়েছে। জোয়ার হলে এখন পুরো কোম্পানীগঞ্জ ভেসে যাবে। আল্লাহ আমাদের রক্ষা করা ছাড়া আর উপায় নাই।

পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরাও বিষয়টি জেনেছি। আসলে রেগুলেটরের ২৩ টি গেইট দিয়ে প্রচুর পানি নেমেছে। যদি গেইট গুলো আগে খোলা না হতো তাহলে আগেই ভেঙে যেতো। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানিয়েছি।

খায়রুল/ আল/ দীপ্ত সংবাদ