দীপ্ত নিউজ
জাতীয়

‘তারেক রহমান কখন দেশে আসবেন, তা তিনিই ভালো বুঝবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘তারেক রহমান কখন দেশে আসবেন, তা তিনিই ভালো বুঝবেন’
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। (ফাইল ছবি)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে আসবেন, তা তিনি নিজেই ভালো বুঝবেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “তারেক রহমান একজন বুদ্ধিমান মানুষ। তিনি ভালোভাবে বুঝবেন কখন দেশে আসা উচিত এবং কখন আসা উচিত নয়।“

তিনি আরও বলেন, “উপযুক্ত সময় এলে তারেক রহমান দেশে ফিরবেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত। তিনি যখন উপযুক্ত সময় মনে করবেন, আশা করি সেই সময়ে তিনি দেশে আসবেন।“

আইন উপদেষ্টা আরও বলেন, “তারেক রহমানের দেশে আসার বিষয়ে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বিধিনিষেধ থাকেও, সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করা হবে।“