শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢামেক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢামেক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

একতরফাভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বন্ধের সিদ্ধান্ত মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (২১ জুন) সন্ধ্যায় শিক্ষার্থীরা জানান, তারা হল ত্যাগ করবেন না এবং দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে সকালে পাঁচ দফা দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচির পর বিকালে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কলেজের চলমান অচলাবস্থা নিরসনে ২২ জুন থেকে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।‘

এতে আরও বলা হয়, ২২ জুন দুপুর ১২টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। তবে, পেশাগত পরীক্ষার্থীদের এবং বিদেশি শিক্ষার্থীদের এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে।

অবশ্য, আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা এই নির্দেশ মানবেন না এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

আন্দোলনরত শিক্ষার্থী তৌহিদুল আবেদীন তানভীর গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রশাসনের একতরফা সিদ্ধান্ত মানি না। আমাদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে কলেজ বন্ধ করে দিয়ে হলে তালা লাগানোর নির্দেশ অযৌক্তিক। আমরা হলে থাকব এবং শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।‘

দিশা নামে এক শিক্ষার্থী বলেন, ‘ঈদের ছুটি শেষে মাত্রই হলে ফিরেছি। এখন বিকল্প ব্যবস্থা ছাড়া হল থেকে বের করে দেয়ার নির্দেশ মানে আমাদের নিরাপত্তা ও পড়াশোনা—দু’টিই ঝুঁকিতে ফেলা।‘

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:

১. দ্রুত নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য বাজেট অনুমোদন

২. নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা

৩. নতুন একাডেমিক ভবনের বাজেট পাস

৪. পৃথক বাজেটসহ দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা

৫. যেকোনো কার্যক্রমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা