শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

বুধবার (২৮ আগস্ট) ঢাবি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এই নিয়োগ দেন। ঢাবি রেজিস্ট্রার অফিস (প্রশাসন –২) থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ঢাবি রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক অফিস আদেশে বলা হয়, “মাননীয় উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না–দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। আপনার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করা যাবে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট–২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে (পৃষ্ঠা নং–৩৭–৪০) প্রক্টর–এর দায়িত্ব ও কর্ম পদ্বতি বিষয়ক বিধি বিধানের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।”

অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, আমাকে নিয়োগ দেওয়ায় উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। আমার প্রধান কাজ হবে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিরাপত্তা প্রদান করা।

উল্লেখ্য, গত ৮ আগস্ট ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমান।

 

এসএ/দীপ্ত সংবাদ