ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ট্রাক–পিকআপ ভ্যান সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ।
তিনি বলেন, ‘যমুনা সেতুগামী একটি ট্রাকের রাবনা ফ্লাইওভারের ওপরে, একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও দুই জন আহত হয়।’
ওসি আরও বলেন, নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ