শিরোনাম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

টেইলর সুইফটের কনসার্টে দর্শকদের চাপে ২.৩ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টেইলর সুইফটের কনসার্টে দর্শকদের চাপে ২.৩ মাত্রার ভূমিকম্প

মার্কিনের জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই গায়িকার কনসার্ট মানেই ভক্তদের উপচে পড়া ভিড়। গায়িকার দুই দিনের কনসার্টে ১ লাখ ৪৪ হাজার ভক্তের সমাগম হয়েছিল। কনসার্টে ভক্তদের চাপ এতই ছিল যে সেটা ভূকম্পন তৈরি করেছে।

শনিবার (২৯ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভূকম্পন–বিশেষজ্ঞ ও ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির ভূতত্ত্বের অধ্যাপক জ্যাকি ক্যাপলান–অরবাখ বলেন, ভক্তদের চাপ অথবা সাউন্ড সিস্টেমের কারণেই এই ভূকম্পন সৃষ্ট হয়েছে। বড় অনুষ্ঠানের কারণে সিয়াটলে ভূমিকম্পনের ঘটনা এই প্রথম নয়।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা মার্শন লিঞ্চ সিয়াটেল সিহকসের হয়ে মাঠে নেমেছিলেন। নিউ অরলিন্স সেন্টসের বিরুদ্ধে সেই খেলায় হাজারো ভক্তের উন্মাদনা ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওই ঘটনাকে ‘বিস্ট কোয়াক’ নামে অবিহিত করা হয়। তবে টেলর সুইফটের কনসার্টের কারণে সৃষ্ট ভূমিকম্প ‘বিস্ট কোয়াক’–এর রেকর্ড ভেঙে দিয়েছে।

অধ্যাপক জ্যাকি ক্যাপলান–অরবাখ সিএনএনকে বলেন, ওই খেলা ও সুইফটের কনসার্টে করণে সৃষ্ট কম্পনের পার্থক্য মাত্র ০ দশমিক ৩ মাত্রা হলেও এবারের ঘটনায় কম্পন হয়েছে দুবার। এটা খুব শক্তিশালী ছিল, যে কারণে তীব্রতা দ্বিগুণ মনে হয়েছে।

এই ঘটনার পর ইনস্টাগ্রামে দেয়া এক প্রতিক্রিয়ায় টেলর সুইফট লিখেছেন, ‘সিয়াটল সব সময়ই আমার প্রিয় গন্তব্য। সবকিছুর জন্য ধন্যবাদ।’

সিয়াটলে এই কনসার্ট ছিল টেলর সুইফটের ‘দ্য ইরাস ট্যুর’–এর অংশ। চলতি বছরের ১৭ মার্চ এই কনসার্ট শুরু করেন গায়িকা, শেষ হবে আগামী ১৭ আগস্ট।

শায়লা/ দীপ্ত নিউজ