টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) পর্যায়ক্রমে ৭ ঘণ্টা রাজশাহী জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ধাপে পর্যায়ক্রমে ৭ ঘণ্টা রাজশাহী জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৪ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)’র রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরি আবহাওয়ায় নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার স্বার্থে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য সোমবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা এবং সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা করে মোট ৭ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রথম ধাপ: সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা

এ সময়ে নেসকো’র রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ–২–এর ১১ কেভি মিশন ফিডার আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়িপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চণ্ডীপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

দ্বিতীয় ধাপ: সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা

এ ধাপে নেসকো’র রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ–২–এর ১১ কেভি প্যারামেডিকেল ফিডার আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম এলাকা, লক্ষ্মীপুর বাগানপাড়া, চণ্ডীপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলিতে বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে নেসকো কর্তৃপক্ষ।

 

এসএ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More