দীপ্ত নিউজ
বাংলাদেশ

টানা পাঁচ দিন পর খুলছে অফিস-আদালত ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টানা পাঁচ দিন পর খুলছে অফিস-আদালত ব্যাংক
কর্পোরেট অফিস। ছবি: সংগৃহীত

টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সোমবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রমজানের আগের সময়সূচি ধরে চলবে অফিস।  

শনিবার (২২ এপ্রিল) এক মাস রোজা পালন শেষে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটিতে ছিলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হয়েছে রবিবার। আজ থেকে চলবে অফিস।

এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। একদিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচ দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

এফএম/দীপ্ত সংবাদ