শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন।

বুধবার (৫ জুলাই) সকালে টাঙ্গাইল–জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন জামালপুর জেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে চালক ওয়াজেদ মিয়া (৪২) ও যাত্রী পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি ৫ জন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিক্সাটি ছাত্তারকান্দি এলাকায় পৌছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামে বাসটির সাথে সংঘর্ষ হয়। ঘটনায় সিএনজি চালকসহ ৬ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুই জন নিহত হয়। উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধনবাড়ী থানার ওসি ইদ্রিস বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সুমন খান/এসএ/দীপ্ত নিউজ