শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

টাঙ্গাইলে খাল খনন কর্মসূচির উদ্বোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়াছাওয়ালীহাটফতেপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ফতেপুর গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ প্রমুখ।

এসময় প্রায় ৪৫০০ মিটার খান খননের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা।

স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, এই খাল খননের ফলে পানি প্রবাহ ঠিক থাকবে। পুন:খননের করা হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও শুষ্ক মৌসমে কৃষি জমিতে সেচ সহজ হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More