দীপ্ত নিউজ
খেলা

টস জিতে দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে টাইগাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টস জিতে দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে টাইগাররা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে হেরেছিল স্বাগতিক টাইগাররা। সিরিজ বাঁচাতে তাই আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের।

আর তাই শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

টানা সাত বছর নিজেদের মাটিতে প্রথম ওয়ানডে হারেননি টাইগাররা। এবার সেই ইংল্যান্ডের কাছেই রেকর্ড ভাঙে বাংলাদেশ দল।

ওই রেকর্ড ভাঙলেও আরেকটি রেকর্ড টিকিয়ে রাখার সুযোগ আছে স্বাগতিক বাংলাদেশের সামনে। তা হলো ঘরের মাঠে টানা সাত সিরিজ জিতেছে বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে, ইংলিশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। ক্রিস ওকস ও জোফরা আর্চারের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্যাম কুরান ও সাকিব মাহমুদ।

এমি/দীপ্ত