শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

Avatar photoAdib Jamal

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আলমসাধু চালক আজাদ হোসেন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার ( ৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন।

দন্ডিতরা হলোঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া, দোগাছী গ্রামের মৃত নান্নু বিশ্বাসের ছেলে তাহিদুর রহমান ও যশোর কোতায়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০১৩ সালের ২৮ জুন রাতে মকর আলী মন্ডলের ছেলে আজাদ হোসেনের আলমসাধু ভাড়া নিয়ে, তাকে গলাকেটে হত্যা করে পোড়াহাটি ১০ নম্বর স্থানে ঝোপের মাঝে ফেলে রেখে আলমসাধু নিয়ে পালিয়ে যায় আসামীরা। ঘটনার ৮ দিন পরে ৫ জুলাই তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের পিতা মকর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৫ জানুয়ারি আদালতে চাজশিট দাখিল করে।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলায় টোকন, তাহিদ ও শুকুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করে আদালত। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

আসামীদের মধ্যে শুকুর আলী পলাতক রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More