শিরোনাম
মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু বকুলপুরে নতুন চমক, লু ভাই চরিত্রে আসছেন সালাহউদ্দিন লাভলু পুত্র সন্তানের মা হলেন সামান্থা আগামী ৫ ডিসেম্বর বগুড়া যাবেন প্রধানমন্ত্রী বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে: পাটওয়ারী বাংলাদেশ থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানাল আবহাওয়া অধিদপ্তর শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান ৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু
দীপ্ত নিউজ
সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার সরিষাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইদুর রহমান শ্যামকুড় গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি সরকারি পদ্মপুকুর ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন সাইদুর। পথে সরিষাঘাটা এলাকায় পৌঁছালে একটি ‘লাটা হাম্বা’ (ইঞ্জিনচালিত স্থানীয় যানবাহন) ওভারটেক করার সময় সেটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় সাইদুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।