দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু

আদীব জামাল
আদীব জামাল
ঝিনাইদহে শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার গোপিনাথপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ কালীগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে।

ঐ পুকুরের মালিক একই এলাকার খোরশেদ হোসেন বলেন, শিয়াল ঠেকাতে একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম। এতে মানুষ মরার কথা না, কিন্তু কিভাবে মারা গেল আমি বুঝতে পারছি না।

কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, শনিবার সকালে মাঠে যাচ্ছিলেন নিহত আব্দুল হামিদ। যাওয়ার পথে মাঠের একটি পুকুরে শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎস্পৃষ্টে তিনি নিহত হয় বলে জানতে পারি। পুকুরটির মালিক মাছ খাওয়া রোধে বৈদ্যুতিক তার ছড়িয়ে রেখেছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ