দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বিদ্যুতের তার ছিড়ে একজনের মৃত্যু, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে বিদ্যুতের তার ছিড়ে একজনের মৃত্যু, আহত ১
বিদ্যুতের তার ছিড়ে একজনের মৃত্যু।

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের মেইন তার ছিড়ে খোকন হোসেন নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কলেজস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে কাজ করার সময় ওজোপাডিকোর মেইন তার ছিড়ে গায়ের উপর পড়ে বিদ্যুতায়িত ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় খোকনের এবং তানজিল হোসেন নামে এক কিশোর ।

আরও পড়ুন : ঝিনাইদহে কলহের জেরে চাচাকে হত্যা

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহত তানজিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

শাহরিয়ার/সুপ্তি/দীপ্ত নিউজ