দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

 

ঝিনাইদহের মহেশপুরে ছাগল ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আগাতে লিটন হোসেন (৩৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত লিটন মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আজিজুল হোসেনের ছেলে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সাবেক মহিলা মেম্বার রেহেনা খাতুনের স্বামী আহম্মেদ ও তার ছেলেরা শ্রীরামপুর বাজারে লিটনকে লাটি দিয়ে মারপিট করে। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

 

এসএ/দীপ্ত নিউজ