মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে কীটনাশকের দোকানে চুরি, আটক ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ঝিনাইদহে ছোবহান ট্রেডার্স নামে একটি কীটনাশকের দোকানে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ শহরের থানাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, থানাপাড়া এলাকার আবু সামার ছেলে জমসেদ নাসের খান, আবু তালেবের ছেলে জাহিদ হাসান শোভন ও বারবাজার এলাকার আব্দুর রহিমের ছেলে আনারুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, গত ৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছোবহান ট্রেডার্সের মালিক ছাইফুস ছোবহান মেয়ের বিবাহ সংক্রান্ত বিষয়ে ঢাকায় ছিলেন। এই সময়ে চোরেরা তারা প্রতিষ্ঠানের পেছনের গেটের তালা ভেঙ্গে দোকানে থাকা ১৩৭টি কীটনাশক স্প্রে মেশিন ও বিপুল পরিমাণ কীটনাশকসহ মোট ১০ লাখ ২৩ হাজার ৬৭০ টাকার মালামাল চুরি করে।

ওসি আরও জানান, এ ঘটনায় শুক্রবার রাতে দোকান মালিক অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত তিনজনকে আটক ও ৮ লাখ ১৩ হাজার ৮০০ টাকার মালামাল উদ্ধার করে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More