ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝালকাঠির নলছিটিতে ট্যাবলেট ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৩ টি স্কুলে ২৫৮ জন নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ দলের মুখপাত্র ঝালকাঠি-২ আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন আমু।

তিনি বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে। এ ট্যাব শিক্ষাক্ষেত্রে অধিক গুরুত্ব রাখবে।

উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লা পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More