জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা আরও স্বচ্ছ, আধুনিক এবং সুশৃঙ্খল করতে ‘ফুয়েল পাশ বিডি’ (Fuel Pass App) অ্যাপের পাইলটিং কার্যক্রম সম্প্রসারণ করেছে সরকার।
শনিবার (১৮ এপ্রিল) নতুন করে ঢাকার আরও ১১টি পাম্প এই কিউআর কোডভিত্তিক (QR Code Based) মোবাইল অ্যাপে যুক্ত করা হয়েছে।
নতুন করে যুক্ত ১১টি পাম্প হলো—
| শাপলা চত্বর | করিম অ্যান্ড সন্স |
| মহাখালী | ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন |
| এয়ারপোর্ট | মাসুদ হাসান ফিলিং স্টেশন |
| তেজগাঁও (শিল্প এলাকা) | সততা অ্যান্ড কোম্পানি |
| তেজগাঁও | কামাল ট্রেডিং এজেন্সি |
| ঢাকা সিটি | সিটি ফিলিং স্টেশন |
| ইব্রাহিমপুর (মিরপুর) | দিগন্ত ফিলিং স্টেশন |
| গাবতলী | এস.পি ফিলিং স্টেশন লিমিটেড |
| উত্তরা | সেবা গ্রিন ফিলিং স্টেশন |
| মিরপুর–২ | স্যাম অ্যাসোসিয়েটস |
| মিরপুর (কালশী রোড) | সুমাত্রা ফিলিং স্টেশন |
‘ফুয়েল পাশ বিডি’ (Fuel Pass App) অ্যাপ ব্যবহার করে জ্বালানি সংগ্রহ করতে পারবেন মোটরসাইকেল চালকরা। নতুন যুক্ত ১১টি পাম্পসহ বর্তমানে রাজধানীতে মোট ১৮টি পাম্পে এই সেবা সচল রয়েছে।
পূর্বে ট্রাস্ট ফিলিং স্টেশন (তেজগাঁও), সোনার বাংলা ফিলিং স্টেশন (আসাদগেট), তালুকদার ফিলিং স্টেশন (আসাদগেট), গুলশান সার্ভিস স্টেশন (মহাখালী), মেঘনা মডেল পাম্প (শাহবাগ), নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার (নিকুঞ্জ), খালেক সার্ভিস স্টেশন (কল্যাণপুর) পাম্পে এই সেবা চালু ছিল।
এসএ