বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল'কে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, অস্ত্র বিক্রেতা হেলালকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর হারুনঅররশীদ। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানিকালে আসামির কোনো বক্তব্য আছে কিনা আদালত জানতে চাইলে হেলাল জানান, তার কোনো বক্তব্য নেই। এরপর শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে আসামি মো. মাজেদুল হক হেলালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি হেলাল চট্টগ্রাম জেলার হামিদুল হক আর্মস অ্যান্ড কোংদোকানের মালিক।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More