২০
রাজধানীর কারওয়ান বাজার মেট্রোরেল অংশের বৈদ্যুতিক লাইনে উড়ে এসে গ্যাস বেলুন পড়ায় প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল রেল চলাচল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে গ্যাস বেলুন অপসারণের পর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়।
এর আগে, দুপুর ১২টা ৫৫ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
ডিএমটিসিএল পরিচালক এ কে এম খায়রুল আলম বলেন, ‘বেলুনের কারণে প্রায় ১৫ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। সঙ্গে সঙ্গে ঠিক করা হয়েছে। নাগরিকরা সচেতন হচ্ছেন না। এতে করে যাত্রীদের ভোগান্তি হচ্ছে।’
এসএ