শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

জাকসু: অবশেষে শেষ হলো ভোট গণনা, ফলাফল সন্ধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাকসু: অবশেষে শেষ হলো ভোট গণনা, ফলাফল সন্ধ্যায়

দীর্ঘ ৪০ ঘণ্টারও বেশি সময় পর অবশেষে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর ভোট গণনা শেষ হয়। বিশ্ববিদ্যালয় সিনেট হলে ভোট গণনা করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপ–উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ভোগ গণনা শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়। দুপুরে জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় এ দীর্ঘ সময় লেগেছে। লাভ–লোকসান দেখে কাজ করছি না, বিধি অনুযায়ী দায়িত্ব পালন করছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।

 

এসএ