শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

জলাবদ্ধতা নিরসনে যশোরে কচুরিপানা অপসারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জলাবদ্ধতা নিরসনে যশোরে কচুরিপানা অপসারণ

 

ভবদহের জলাবদ্ধতা নিরসনে সুন্দলী খালের প্রায় এক যুগ জমে থাকা কচুরিপানা স্বেচ্ছাশ্রমে অপসারণ করেছে যশোরের অভয়নগর উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এলাকার নারী–পুরুষ, শিক্ষক–শিক্ষার্থী, স্কাউট, গ্রাম পুলিশ, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা–কর্মচারী, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ প্রায় তিনশ মানুষ এ কাজে অংশ নেয়।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর নেতৃত্বে ছোট ছোট দলে বিভক্ত হয়ে সুন্দলী বাজার সংলগ্ন সেতুর দুই পাশে জমে থাকা দুই কিলোমিটার কচুরিপানা ও আবর্জনার স্তুপ অপসারণ করা হয়।

অপসারণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, এপি আহসান হাবিব, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ, অধ্যক্ষ খায়রুল বাসার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, দৈনিক নওয়াপাড়ার বার্তা সম্পাদক এস জেড মাসুদ তাজ, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল প্রমুখ।

 

এসএ/দীপ্ত নিউজ