‘জনতার আদালতে’ প্রকাশ্যে শেখ হাসিনা’র প্রতীকী ফাঁসি কার্যকর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় প্রেসক্লাব সামনে ‘জনতার আদালতে’ প্রকাশ্যে অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টা ৩৬ মিনিটে ‘জাগ্রত জুলাই’ ও ‘জুলাই ঐক্য’র আয়োজনে এ প্রতীকী ফাঁসি কার্যকর সম্পন্ন করা হয়।

আয়োজকরা জানান, বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং ২৪ জুলাই গণহত্যার ‘মূল হোতা’ হিসেবে ‘জনতার আদালতে’ শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ছাত্র–জনতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবি জুবায়ের, সাংবাদিক ইসরাফিল ফরাজী, জাগ্রত জুলাই সিনিয়র সহ–সভাপতি শামীম হামিদসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

ফাঁসির রায় পাঠ করেন জাগ্রত জুলাই–এর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস।

ফাঁসি পূর্বে ‘প্রেশার ও হার্টবিট’ পরীক্ষা করেন রায়হান মাদ্রাজী। ‘জল্লাদের’ ভূমিকায় ছিলেন আলিফ জাওফি, কালেমা পাঠ করান মোস্তফা হোসাইন। পুরো ‘মঞ্চায়ন’র নির্দেশনা দেন আজিজ সাইফুল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই প্রতিষ্ঠাতা ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ।

বক্তারা বলেন, ‘এই ফাঁসি প্রতীকী হলেও আমাদের দাবি প্রতীকীতেই যেন সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশের বিচারব্যবস্থা দীর্ঘসূত্রতার শিকার। আমরা চাই আগামী ১ বছরের মধ্যে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ৩৬ জুলাই আগেই শেখ হাসিনাসহ সকল ‘গণহত্যাকারীর’ বিচার ও দণ্ড কার্যকর হোক।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More