শিরোনাম
পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছায়ানটের বিজয় উৎসব ২০২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছায়ানটের বিজয় উৎসব ২০২৫

পহেলা পৌষ অনুষ্ঠিত হলো ছায়ানটের বিজয় উৎসব। সূচনা হয় ধানমণ্ডির আবাহনী ক্লাব মাঠে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টা ৫০মিনিটে জাতীয়সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং ছায়ানটের সহ–সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

আয়োজনের সমাপ্তি হয় ৪টা ৩১মিনিটে জাতীয়সঙ্গীত গেয়ে।

এবারের আয়োজনে ছিল নৃত্যসহ ৫টি সম্মেলক নৃত্যগীত, ২টি সম্মেলক গান এবং ১টি একক গান (আমি দাম দিয়ে কিনেছি বাংলা) পরিবেশন করেন চন্দনা মজুমদার এবং ১টি একক আবৃত্তি (বাতাসে লাশের গন্ধ পাই) পরিবেশন করেন জয়ন্ত রায়।

নৃত্য পরিবেশিত হয়– দাও শৌর্য,দাও, ধৈর্য , যে তোমায় ছাড়ে ছাড়ুক, সেদিন আর কত দূরে, যদি তোর ভাবনা থাকে, লাখো লাখো শহীদের সম্মেলক গানের সঙ্গে।

এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে দীপ্ত টেলিভিশন এবং পুরো আয়োজনই সরাসরি দেখানো হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজ (facebook.com/chhayanautbd) ও ইউটিউব চ্যানেলে (youtube.com/@chhayanautbd)।