দীপ্ত নিউজ
শিক্ষা

ছাত্রদের যৌন হয়রানি: ঢাবি অধ্যাপক এরশাদ হালিম সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাত্রদের যৌন হয়রানি: ঢাবি অধ্যাপক এরশাদ হালিম সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিম‘কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগ অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে ফ্রেমকৃত চার্জ তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অধ্যক্ষকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব ও অভিযুক্ত ব্যক্তির একজন প্রতিনিধিকে তদন্ত কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রারকে (তদন্ত) কমিটি সদস্য–সচিব করা হয়েছে।

সভায় ৩ মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটিকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে সমকামিতার মামলায় ঢাবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে রাত ১১টার দিকে রাজধানী শেওরাপাড়ার নিজ বাসা থেকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ।

 

এসএ