দীপ্ত নিউজ
ক্রিকেট

চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

রাওয়ালপিন্ডিতে ২য় টেস্টে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম। প্রথম টেস্টে মুশফিকুর রহিমের ১৯১ রানের ইনিংসে বাংলাদেশ পায় ঐতিহাসিক এক জয়। 

২য় টেস্টের ১ম ইনিংসের ৫৩তম ওভারে হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান করেছিলেন স্ট্রেট ড্রাইভ। মিড অফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন। সেখানেই আঘাত পেয়েছেন তিনি।

মাঠেই মুশফিককে দেয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসা। তবে মিনিটখানেক পরেই বোঝা গেল খেলা চালিয়ে যাওয়ার অবস্থানে নেই তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরেই ছাড়লেন মাঠ।

 

আল/ দীপ্ত সংবাদ