শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
খেলা

চোখের জলেই শেষ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চোখের জলেই শেষ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ

চোখের জলেই শেষ হলো পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ। মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হেরে কাঁদলেন, কাঁদালেন।

নাম ক্রিশ্চিয়ানো রোনালদো, কিন্তু ভক্ত-সমর্থকদের কাছে তিনি সিআর সেভেন নামেই বেশি জনপ্রিয়। বয়স ৩৭ বছর। আগেই তিনি জানিয়েছিলেন, কাতারে শেষ বিশ্বকাপ খেলবেন। কিন্তু শেষটা এমন হবে, কে ভেবেছিলো? শেষ দুই ম্যাচেই প্রথম একাদশে ছিলেন না। কোয়ার্টার ফাইনালে মাঠে নামলেও, ঠেকাতে পারলেন না দলের হার। ফলাফল, এমনই অশ্রুসিক্ত বিদায়। যা কাঁদিয়েছে, গোটা বিশ্বে, তার অসংখ্য ভক্তকে।

অবশ্য, এবারের আসরে ভক্তদের নিরাশ করেছেন রোনালদো। চলমান আসরে ঘানার বিপক্ষে গোল করেছেন একটি, তাও পেনাল্টি থেকে। উরুগুয়ের বিপক্ষে গোল করেছেন ঠিকই কিন্তু তা যোগ হয় ব্রুনো ফার্ন্দাদেজের খাতায়।

পর্তুগালের হয়ে রেকর্ড ১৯৬টি ম্যাচ খেলেছেন সিআর সেভেন। মরক্কোর বিপক্ষে ৫১ মিনিটে মাঠে নেমেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন তিনি। গোল করেছেন ১১৮টি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যিনি ফুটবল ক্যারিয়ারে ৫টি বিশ্বকাপের সবগুলোতেই গোল করেছেন। ২০ ম্যাচে গোলের সংখ্যা ৮। আছে একটি হ্যাটট্রিকও।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে ৯ ম্যাচে করেছেন একটি গোল। কোচের সাথে দ্বন্দ্বে এরইমধ্যে ছেড়েছেন ম্যানইউ। এখন আলোচনায় সৌদি আরবের ক্লাব আল-নাসর।