দীপ্ত নিউজ
রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা  ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা  ফখরুল

 

 

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম।

বৃহস্পতিবার  (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।  তাদের সফরসঙ্গী হিসেবে ছোট মেয়ে মির্জা সাফারুহও রয়েছেন।

সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল। এবার তার ফলোআপ করানোর কথা রয়েছে। এছাড়া তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য অ্যাপয়েনমেন্ট নিয়েছেন বলে জানিয়েছেন ইউনুস।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা রয়েছে। ৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের ১০ই ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

 

 

আল/ দীপ্ত সংবাদ