শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬

চলছে ‘দীপ্ত তারার খোঁজে’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নতুন অভিনয়শিল্পী খুঁজছে দীপ্ত টেলিভিশন। দেশের যেকোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন অভিনয়শিল্পীরা।

নতুন অভিনয়শিল্পী খুঁজছে দীপ্ত টেলিভিশন। দেশের যেকোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন অভিনয়শিল্পীরা। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে: (Parampara.deepto.tv)

দীপ্ত টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘পরম্পরা’। ইতোমধ্যে ১০০ পর্ব পেরিয়ে যাওয়া এই ধারাবাহিকটি টিভি ও ডিজিটাল—উভয় মাধ্যমেই বেশ দর্শকপ্রিয় হয়ে উঠেছে। মূলত তিন প্রজন্মের ভুল বোঝাবুঝি ও তাদের একসাথে থাকার টানাপোড়েনের গল্প নিয়ে এগিয়ে চলেছে এর কাহিনী। এই নাটকে দেশের বিভিন্ন অঞ্চলের নতুন অভিনয়শিল্পীদের যুক্ত করার উদ্দেশ্যেই শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন ‘দীপ্ত তারার খোঁজে’। অডিশনের মাধ্যমে চূড়ান্ত হওয়া অভিনয়শিল্পীরা কেবল এই ধারাবাহিকেই নয়, বরং দীপ্ত টেলিভিশনের অন্যান্য জনপ্রিয় মেগা সিরিয়ালগুলোতেও কাজ করার সুযোগ পাবেন।

পরম্পরা’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন আশিস্ রায় এবং লাইন প্রডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। নাটকটি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দীপ্ত টিভি, ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত হচ্ছে।

এই ধারাবাহিকে অভিনয় করছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, কাজী রাজু, মিলি বাসার ও শানারেই দেবী শানুর মতো গুণী তারকারা। পাশাপাশি দীপ্ত স্টার হান্টথেকে উঠে আসা নতুন মুখ শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল ও রাগিব ইয়াসারও এতে নিয়মিত অভিনয় করছেন। এবার দীপ্ত তারার খোঁজেক্যাম্পেইনের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আরও কিছু নতুন মুখ ও নতুন প্রতিভা যুক্ত হবে—এমনটাই আশা করছে দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More