সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশপথ-পার্কিং জোন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথ ও পার্কিং জোন।

টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথ ও পার্কিং জোন।

সোমবার (৬ জুলাই) বিকালে বিমানবন্দরের প্রবেশপথ, পার্কিং জোন এবং আশপাশ এলাকায় পানি জমে যায়।

ভিডিওতে দেখা যায়, হাঁটুসমান পানির মধ্যে দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল করছে। পার্কিং এলাকায় থাকা অনেক গাড়ির চাকাও পানিতে ডুবে যায়।

সাইদুল ইসলাম নামে এক যাত্রী বলেন, পানি জমে থাকায় গাড়ি থেকে নেমে টার্মিনাল ভবনে যেতে দুর্ভোগে পড়তে হয়েছে। অনেককে লাগেজ নিয়ে পানির মধ্য দিয়েই হেঁটে যেতে হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে টানা ভারী বৃষ্টির কারণে অস্বাভাবিকভাবে পানি জমে প্রবেশ সড়ক ও পার্কিং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিকালের বৃষ্টিতে পানি আরও বেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তবে জলাবদ্ধতার কারণে বিমান ওঠানামার কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, পতেঙ্গা ও বিমানবন্দর এলাকায় রবিবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More