শিরোনাম
প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা; প্রধান আসামী কারাগারে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা; প্রধান আসামী কারাগারে

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে দন্ত চিকিৎসক কোরবান আলীর মৃত্যুর দায়ের করা মামলার প্রধান আসামী যুবলীগ নেতা গোলাম রসুল ও আরিফ উল্লাহ রাজুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৬ জুন) দুপুরে এই আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুননেছা। বুধবার দুপুর বারোটায় আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন দুই আসামি।

মামলার বাদী পক্ষের আইনজীবি নাজিম উদ্দিন জানান, ৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকায় দন্ত চিকিৎসক কুরবান আলীকে পিটিয়ে আহত করে কিশোরগ্যাংয়ের একদল সদস্য।

পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান কোরবান আলী।এই ঘটনায় নিহতের ছেলে আলী রেজা বাদী হয়ে গোলাম রসুলসহ ১২ জনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় হত্যা মামলা করেন। ঘটনার সাথে আসামিরা সরাসরি জড়িত ছিলেন আর তাই আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।

আল/ দীপ্ত সংবাদ