শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের বাকলিয়া থানা কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন: বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত(০৮), কাইনাত (০৩)

জানা যায়, দুপুর ১টায় নগরীর শিকলবাহা থেকে বহদ্দারহাট যাওয়ার পথে নতুন ব্রীজ এলাকায় সিএনজি অটোরিকশা হঠাৎ বিস্ফোরণ হলে একই পরিবারের পাঁচজন দগ্ধ হদগ্ধ সবাই ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বার্ন ইউনিটের সহকারী রেজিষ্টার ডা. লিটন কুমার নাথ বলেন, দগ্ধ প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে যাওয়া সবাই ঝুঁকিতে আছে। এর মধ্যে এক শিশু তার মায়ের অবস্থা বেশি আশংকাজনক।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More