শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় মোখা: রাখাইনে সর্বোচ্চ সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘূর্ণিঝড় মোখা: রাখাইনে সর্বোচ্চ সতর্কতা জারি

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় মিয়ানমারে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে জান্তা সরকার। সর্বোচ্চ ঝুঁকিতে থাকা রাখাইন রাজ্য থেকে সরিয়ে নেয়া হয়েছে ১ লাখের বেশি মানুষকে।

রবিবার (১৪ মে) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিজিটিএন এবং মিয়ানমারের অন্যতম প্রধান সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

এক দশকেরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে বলে সেই দেশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জাতিসংঘের আশঙ্কা, ক্ষতিগ্রস্ত হতে পারেন দেশটির ৬০ লাখ বাসিন্দা।

দ্য ইরাবতী জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার ধ্বংসযজ্ঞের আশঙ্কায় মিয়ানমারের উপকূলের আশপাশের এলাকার লক্ষাধিক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, ঘূর্ণিঝড় মোখা রবিবার বিকেলে রাখাইনের সিট্যুয়ের কাছে আঘাত হানতে পারে এবং এর আগেই লক্ষাধিক রাখাইন বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়েছেন।

আফ/দীপ্ত সংবাদ