দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঘরে থাকা ইদুরের বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘরে থাকা ইদুরের বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু
টাঙ্গাইলে ঘরে থাকা ইদুরের বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে ঘরে থাকা ইদুরের বিষ খেয়ে শিশু দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ সে‌প্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু শা‌লিয়াবহ গ্রামের মো. শাহআলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কাজে শাহআলমের স্ত্রী ব্যস্ত ছিলো। এমন সময় ঘরে রাখা ইদুরের বিষ তাওহীদ ও তানজিলা খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রথমে পাশের পেঁচারআটা বাজারে নিয়ে যায়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

রসুলপুর ই্উপি চেয়ারম‌্যান কাজী মাহবুব উল হক বলেন, ঘরে থাকা বিষ খেয়ে তাদের মৃত‌্যু হয়েছে বলে জেনে‌ছি। পু‌লিশ ঘটনাস্থলে রয়েছে। তারা তদন্ত করছে। সেখানে ইউপি সদস‌্য ও গ্রাম পু‌লিশের সদস‌্যরাও রয়েছে।

ঘাটাইলের ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, দুই শিশুর মৃত‌্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সুমন খান/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ