শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
ক্রিকেট

ঘরের মাঠেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘরের মাঠেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত
ভারত

আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ক্রিকইনফো প্রকাশিত খবরে বলা হয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হয়নি। ভারতের মাটিতে কোনো দলের স্বাগতিক হিসেবে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলার ঘটনা এটিই প্রথম হতে যাচ্ছে।

বেশ কিছুদিন ধরেই ভারতকে নিজেদের ‘হোম’ গ্রাউন্ড বানিয়ে ম্যাচ খেলে আসছে আফগানিস্তান। এর আগে লক্ষ্মৌ, দেরাদুন ও গ্রেটার নৈদায় নিজেদের হোম ম্যাচ খেলেছে আফগানরা।

গত জুনে সফরকারী হিসেবে ভারতের মাটিতে এক ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিল আফগানিস্তান।

একমাত্র টেস্ট ইনিংস ও ৩শ রানে হেরেছিল আফগানরা। এছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল আফগানিস্তান।

চলতি বছরের শুরুর দিকে ভারতে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি আফগানিস্তান। বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে দুটিতে জিতলেও ‘সুপার এইট’–এ জায়গা করে নিতে ব্যর্থ হয় আফগানরা।

সম্প্রতি টি–টোয়েন্টি ফরম্যাটে বাজে সময় যাচ্ছে ভারতের। আয়ারল্যান্ডের মাটিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। এরপর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ৪–০ ব্যবধানে হারে ভারত।

টি–টোয়েন্টি সিরিজ শেষে ইংল্যান্ড সফরেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ভারত। ওয়ানডে সিরিজও ২–১ ব্যবধানে হারে সফরকারীরা।

বর্তমানে জিম্বাবুয়ে সফরে আছে ভারত। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে তারা। ইতোমধ্যে ৭ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছে টিম ইন্ডিয়া।