গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলো পেট্রোবাংলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে স্বাভাবিকের চাইতে সামগ্রিক গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে এলএনজি স্থানান্তর কার্যক্রমও স্বাভাবিক হবে এবং এর ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তারিকুল ইসলাম খান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More