দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গোপালগঞ্জে অসহায় ও পঙ্গু শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোপালগঞ্জে অসহায় ও পঙ্গু শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ
অসহায় ও পঙ্গু শ্রমিকদের অর্থ বিতরণ

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে অসহায় ও পঙ্গুদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জুন) দুপুরে গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী সাঈদের নিজস্ব তহবিল থেকে অসহায় পঙ্গু ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় ।

সদ্য বিজয়ী কমিটির নেতারা বলনে, আমরা অসহায় পঙ্গু শ্রমিকদের তালিকা করেছি। প্রতি মাসইে তাদেরকে শ্রমিকের ফান্ড থেকে অর্থ প্রদান করা হবে ও অসহায়, পঙ্গু শ্রমিকের ছেলে মেয়েদের পড়াশোনা করার আর্থিক সহয়তা প্রদান করা হবে।

এর আগে মৃত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দোয়া ও মোনাজাত করা হয়।

এসএ/দীপ্ত নিউজ