দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গার্মেন্টস শ্রমিক নেতা হত্যার ঘটনায় আঃলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গার্মেন্টস শ্রমিক নেতা হত্যার ঘটনায় আঃলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

টঙ্গীর সাতাইশ এলাকায় গা‌র্মেন্টস শ্রমিক নেতা শহিদুল ইসলাম‌ হত‌্যা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মাসুম বিল্লাহ বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) ভোরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ নিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ জনের মধ্যে ৫ জনই হত্যাকাণ্ডে সাথে জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

শ্রমিক নেতা শহিদুল হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ খুনিরা বিপ্লবের বিল্ডিং এ অফিস ভাড়া নিয়ে দীর্ঘদিন এলাকায় জুট ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ করত।

শহিদুল হত্যাকাণ্ডের সাথে জড়িত কথিত শ্রমিক নেতারা বিপ্লবের নির্দেশেই তার উপর হামলা চালিয়েছিল বলে এলাকাবাসী জানায়।

শ্রমিক নেতা শহিদুল হত্যাকাণ্ডের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পরবর্তীতে মামলাটি তদন্তভার গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্ডাট্রিয়াল পুলিশ পরিদর্শক ওসমান গনি।

 

এসএ/দীপ্ত নিউজ