দীপ্ত নিউজ
জাতীয়

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ কুদ্দুস খান (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

শনিবার (৩০ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান। নিহত কুদ্দুস লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মো. সুরুজ আলী খানের সন্তান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, রাত সাড়ে চারটার দিকে আইসিইউ’র ১৩ নম্বর বেডে কুদ্দুসের মৃত্যু হয়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল।

উল্লেখ্য, গত ১৩ মার্চ ইফতারের আগ মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী–শিশুসহ দগ্ধ অন্তত ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

 

এসএ/দীপ্ত সংবাদ