দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে শ্রমিকপু‌লিশ সংঘর্ষ, এক শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে শ্রমিকপু‌লিশ সংঘর্ষ, এক শ্রমিক নিহত

 

গাজীপু‌রে শ্রমিক–পু‌লি‌শ সংঘ‌র্ষে রা‌শেদ হাওলাদার না‌মে এক পোশাক শ্রমিক ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে মারা গে‌ছে । এরপর থে‌কে অ‌নেকটা উত্তাল গাজীপুর শিল্প এলাকা । এঘটনারপর থে‌কে পু‌লি‌শের সা‌থে শ্রমিক‌দের সা‌থে চল‌ছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ।

শ্রমিক ও পু‌লিশ জানায়, গাজীপুর মহানগ‌রের বাসন থানার মালেকের বাড়ি এলাকায় পুলিশের হামলায় রাসেল হাওলাদার (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিক আহত হয় । তা‌কে উদ্ধার ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌ক্নিসিক মৃত ঘোষনা ক‌রেন । তিনি এনার্জিপ্যাক ডিজাইন গার্মেন্টসে ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের বাড়ি ঝালকাঠি জেলার সদর থানার বিনয়কান্দি গ্রামে। তিনি ওই এলাকার হান্নান হাওলাদারের ছেলে।

নিহতের সহকর্মী সুফিয়ান জানায়, আমি ও রাসেল হাওলাদার দুজনই একই বাসায় থাকি এবং একই গার্মেন্টসে চাকরি করি। আমি খবর পেলাম– বেতন ভাতার দাবিতে পুলিশ শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে। এতে আমার সহকর্মীর বুকে গুলি লাগে।

পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আল/ দীপ্ত সংবাদ