দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে মামার হাতে ভাগিনা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে মামার হাতে ভাগিনা খুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মামার ছুরিকাঘাতে ভাগিনা খুনের হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরসভার লিচু বাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহারিয়ার (২৩) নেত্রকোনার আটপাড়া থানার চারিগাতিয়া গ্রামের ললিত মিয়া ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। নিহত শাহরিয়ার শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের লিচুবাগান এলাকায় মৃত আ. হাইয়ের বাড়ির ভাড়াটিয়া এবং প‍্যারামাউন্ট টেক্সটাইল মিলের কর্মচারী ছিলো ।

পুলিশ ও স্থানীরা জানান, শাহরিয়ারের মামা রনি তার মায়ের কাছে টাকা পাওয়াকে কেন্দ্র করে দুপুর ১২টায় কথা কাটাকাটির এক পর্যায় মামা রনি (১৯) দাঁড়ালো ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করলে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।