দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে কাভার্ড ভ্যানের সা‌থে সিএন‌জি অ‌টো‌রিক্সার সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে কাভার্ড ভ্যানের সা‌থে সিএন‌জি অ‌টো‌রিক্সার সংঘর্ষে নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের সা‌থে সিএনজি অ‌টো‌রিক্সার মু‌খোমু‌খী সংঘর্ষে একই পরিবারের ‌তিন জনসহ ৪ জন মারা গে‌ছে।

নিহতরা স্বামী ও স্ত্রী তা‌দের এক ছে‌লে রয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপ‌জেলার কা‌লিয়া‌কৈর–ফুলবা‌ড়ি আঞ্চ‌লিক সড়‌কে বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। আহত হয়েছে সিএনজি চালকসহ অন্তত ২ জন।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, মাওনা এলাকা থে‌কে সিএনজি অ‌টো‌রিক্সায় ৫ জন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা হয়। ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সা‌থে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি অ‌টো‌রিক্সা‌টি দুম‌ড়েমুচ‌ড়ে যায়। ঘটনাস্থলেই বাবা জাহিদুল ইসলাম ও তার ছেলে নিহত হয়।

এ সময় জাহিদু‌লের স্ত্রী ও সিএনজি চালকসহ ৩জনকে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কা‌লিয়া‌কৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যায়। কর্তব্যরত ডাক্তার জাহিদুলের স্ত্রী ও আরও একজনকে মৃত ঘোষণা করেন।

তার পরিচয় পাওয়া যায় নাই। নিহত স্বামী–স্ত্রী ও ছেলে বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানিয়েছেন পুলিশ। আহত সিএনজি চালকের অবস্থাও আশঙ্কাজনক ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহ‌মেদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আল