গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকালে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এবং সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন— ফুয়াদ হাসান, রাফি চৌধুরী ও মিজানুর রহমান, এবং মো.নম্বর আলী।
ফুয়াদ হাসান দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে, রাফি চৌধুরী একই গ্রামের আল মুজাহিদ চৌধুরী (ছোটন মিয়া) ছেলে এবং
মিজানুর রহমানও একই গ্রামের নুরু নব্বী হোসেনের ছেলে। নিহত রাফি ও মিজান সম্পর্কে চাচা–ভাতিজা।
অপরদিকে, মো. নম্বর আলী (৫০) সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৪টায় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ফুয়াদ, রাফি ও মিজানুর বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল বলেন, বিকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে, বিকালে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ নাব্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএ