শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় দেখা করেন ফখরুল।

বিভিন্ন সূত্রে জানা যায়, এ সময় মির্জা ফখরুল খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কিছু সময় সেখানে অবস্থান করেন বিএনপির মহাসচিব ফখরুল।

গত ২৫ জুলাই খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন মির্জা ফখরুল। এর এক দিন পর ২৭ জুলাই ছিল ঢাকায় বিএনপির মহাসমাবেশ। সেই সমাবেশ সামনে রেখে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বলে জানা যায়। গত ঈদুল আজহার আগেও একবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন বিএনপির মহাসচিব।

শায়লা/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More