শিরোনাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

খালা শাশুড়ী হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালা শাশুড়ী হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় খালা শাশুড়ী শাহিদা বেগম রনিকে (৪৫) হত্যা মামলায় রবিউল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী আসামীর উপস্থিতিতে ওই রায় দেন।

নিহত শাহিদা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি দক্ষিন পাড়ার রেজাউল ইসলামের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৬ এপ্রিল রাত সাড়ে ১২ দিকে পূর্ব শত্রুতার জের ধরে আসামী রবিউল, শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপালতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় নিহতের ভাই হাফেজ মতিন বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামী করে চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে একই বছর ৪ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপ–পরির্দশক তবারক আলী। পরে ১৩ জনের মধ্যে ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে এ রায় দেন বিচারক।

 

এসএ/দীপ্ত নিউজ