বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপি সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার সফরের তারিখ ও ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত হবে।

এদিকে, ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলও খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। ৯ জুলাই পর্যন্ত ইরান সফরকালে প্রতিনিধিদলটি বিভিন্ন রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবে।

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন মো. নুরুল আমীন এমপি, . মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান এমপি।

এর আগে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজায় অংশ নিতে ইরান সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More