শিরোনাম
প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাওয়ার লোভ দেখিয়ে শিশুকে বলৎকার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
খাওয়ার লোভ দেখিয়ে শিশুকে বলৎকার
ফেনী মডেল থানা

ছয় বছরের এক শিশুকে খাওয়ার লোভ দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে বলৎকার করেছে দোকানদার মো. নুরুল হক (৬০)।

ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার কালিদহ ইউপির লালপোল সংলগ্ন পশ্চিম সিলোনীয়া আল–রাজী স্কুল রোড মসজিদ মার্কেটে।

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দোকানদারকে আটক করে পুলিশকে খবর দেয়।

শুক্রবার (২৮ জুন) রাতে শিশুর পিতা আবদুল মান্নান বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। আজ শনিবার দুপরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজহার ও ভিকটিমের পরিবার সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মো. নুরুল হকের দোকানে পান আনার জন্য গেলে দোকানি কৌশলে শিশুটিকে বিস্কুট চানাচুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানের পিছনে থাকার জায়গায় নিয়ে পায়ুপথে ধর্ষন করে। তাকে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়। শিশুটি তার মাকে বিষয়টি অবহিত করলে শিশুর পিতা এ বিষয়ে নুরুল হককে জিজ্ঞাসাবাদ করলে লোকজন জানাজানি হলে উত্তেজিত জনতা তাকে আটক করে মারধর করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানিকে আটক করেছে। আজ শনিবার দুপরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামুন/ আল/ দীপ্ত সংবাদ