শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কেএনএফ প্রতিষ্ঠাতা নাথান বমের স্ত্রীকে বান্দরবান থেকে বদলি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কেএনএফ প্রতিষ্ঠাতা নাথান বমের স্ত্রীকে বান্দরবান থেকে বদলি

কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রতিষ্ঠাতা ও সংগঠনের বর্তমান প্রধান নাথান বমের স্ত্রীকে বান্দবানের রুমা স্বাস্থ্য কমপ্লক্স থেকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল লালমনিরহাট।

নাথানের স্ত্রীর নাম লেলসমকিম বম। তিনি সিনিয়র স্টাফ নার্স হিসেবে এতদিন রুমা হাসপাতালে কর্মরত ছিলেন। নাথানের স্ত্রীর সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক সিনিয়র নার্স দিপালী রাড়ইকেও বদলি করা হয়েছে।

গত পরশু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং বিভাগ থেকে তাদের বদলির আদেশ জারি করা হয়। বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান বদলির বিষয়টি জানান। তবে তিনি বদলির পেছনে কোনো কারণ উল্লেখ করেননি।

নাথানের নেতৃত্বাধীন কেএনএফ গত ২ এপ্রিল রুমা উপজেলা সোনালী ব্যাংকে হানা দিয়ে পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র এবং চার শতাধিক গুলি লুট করে। এ ঘটনার একদিন পরই থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে হানা দিয়ে প্রায় ১৮ লাখ টাকা লুট করে তারা। এসব ঘটনার পর বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত ৫৬ জন গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।